অনুপ চণ্ডাল। জন্ম: ১৯৭৩

একজন কবি- এর চেয়ে বেশি কোনো পরিচয় তাঁর নেই নিজের কাছে, দনে করেন কবি অনুপ চন্ডাল। অনূপ মুগ্ধতাবাদী মুগ্ধ চোখে জীবনের মর্মমূলে বেদনার রহস্যকে দেখে চলাই তাঁর লক্ষা- তার জন্যই তাঁর ফিরে আসার আকুতি:

“দেখা হল না পুষ্পমাণের ভিতরে কোথায় বেদনা-ফিরে আসতে দাও”।

এবং মৃত্যুকে অনুপ মৃত্তিকার মতো জানেন- তাঁর সব শস্য এই মৃত্যু-মৃত্তিকাতেই… তাঁর গ্রন্থে গ্রন্থে ছড়িয়ে থাকে মৃত্যুরই মায়া, তার লীলা… এই যেমন তিনি তাঁর ‘Haiku in Autumn Days কাব্যে লেখেন:

“All epitaphs are beautiful

Some are more”!

এমনি ক’রে মায়ায় মেতে অনুপ পঞ্চাশ পেরিয়েছেন- হাতে আটটি প্রকাশিত ও পাঁচটি-সাতটি অপ্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর; মনে কেবলই দেখার ও লেখার ব্যাকুলতা এবং বাস্তবের হিংস্রতা হেতু লিখতে না পারার যন্ত্রণা

পেশা আছে তাঁর- শিক্ষকতা। আশা ও ভালবাসা নিয়েই শিক্ষকতায় এসেছিলেন ইংরেজি সাহিত্য পড়ার পর, কিন্তু দিনে দিনে আশাহত হয়ে এখন পেশাটি কেবল জীবিকা-খাঁচা যা থেকে তিনি মুক্ত হতে চান।

সন্তান-কাতর, গৃহবিমুখ তিনি গৃহেরই বাসিন্দা। বাংলাদেশ যশোর সুন্দলী গোবিন্দপুর এই তাঁর ঠিকানা। এই গোবিন্দপুর গ্রামেই তিনি জন্মেছিলেন এক ৭ই ভাদ্রে। এই গ্রামের শ্মশান শুড়িরডাঙা তাঁর বড় প্রিয়।

প্রকাশিত গ্রন্থাবলী :

১. বহি চলে নীল — নামশূন্য (২০০৬) প্রকাশক:প্রতিশিল্প

২. গার্হস্থ্য  (২০০৯) প্রকাশক: প্রতিশিল্প

৩. সকলি সমাধিলিপি (২০১৫) প্রকাশক: উলুখড়

৪. রসস্তব (২০১৫) প্রকাশক: প্রতিশিল্প

৫. Haiku in Autumn Days  (২০১৫) প্রকাশক: প্রতিশিল্প

৬. কেউ তবে গাহিতেছে গান — ভ্রমাকুল (২০১৭: প্রকাশক: সুজিৎ কুমার মণ্ডল

৭. দহকথা দাহকথা অথবা যে অপ্রিয় জল (২০১৮) প্রকাশক: সুজিৎ কুমার মণ্ডল

৮. কথা রূপ রাতিয়া  (২০১৯) প্রকাশক: প্রাণগ্রাম

৯. কবি বিশ্বদেব ও তাঁর সব ব্রহ্মাণ্ড  (২০২৬) প্রকাশক: ভাষালিপি, কলকাতা

Social Media Link : https://www.facebook.com/anup.chandal