পাঠমগ্নতা: প্রকৃতির মাঝে নীরব পাঠ

চারুলতা প্রকাশনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও নীরব আয়োজন পাঠমগ্নতা। সাধারণত আমরা নিরিবিলি কোনো ঘরে একা বই পড়ি। এই আয়োজন সেই অভিজ্ঞতাকে নিয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে, যেখানে পাঠকেরা দলগতভাবে নিজেদের প্রিয় বই পড়েন, অথচ প্রত্যেকে ডুবে থাকেন নিজস্ব পাঠের জগতে।
প্রকৃতির নৈঃশব্দ্য ও বইয়ের সান্নিধ্যে নিজের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করাই পাঠমগ্নতার মূল উদ্দেশ্য। ব্যস্ততা, কোলাহল ও দেখনদারির জীবনে নিজের জন্য সময় বের করা এবং নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই আয়োজন পাঠকদের উৎসাহিত করে।