সাহিত্য আড্ডা

চারুলতা প্রকাশনীর বই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন সাহিত্য আড্ডা। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আনন্দ নিকেতনের চারুলতা কক্ষে বসে এই আড্ডা। সদস্যরা নিজেদের কবিতা, গল্পসহ বিভিন্ন সাহিত্যকর্ম পাঠ করেন, অন্যরা সেসব নিয়ে আলাপ ও আলোচনা করেন। যারা লেখেন না, তাঁরাও প্রিয় কবি বা গল্পকারের লেখা পাঠ করে এই আয়োজনে অংশ নিতে পারেন।
সাহিত্যকে ঘিরে আনন্দময় পঠন-পাঠন ও প্রাণবন্ত আলোচনা তৈরি করাই এই আড্ডার মূল উদ্দেশ্য। ৮ থেকে ৮০ বছর বয়সী সবার জন্যই এটি উন্মুক্ত।