চারুলতা আর্কাইভ: জ্ঞান ও পাঠের মুক্ত পরিসর
বাংলা ভাষায় প্রকাশিত দুষ্প্রাপ্য, পুরানো ও নতুন বই, পত্রিকা, জার্নাল ও গবেষণাপত্রের ডিজিটাল সংরক্ষণ, পাঠ ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে চারুলতা সৃজনকেন্দ্রের এই আর্কাইভ গড়ে তোলা হয়েছে। চারুলতা সম্পাদনা পর্ষদের নির্বাচিত ডিজিটাল প্রকাশনা এখানে পাঠক, শিক্ষার্থী ও গবেষকদের ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে।
আর্কাইভটি সম্পূর্ণ অবাণিজ্যিক ও শিক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হবে। পাঠকেরা চারুলতা ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে বিনামূল্যে এই আর্কাইভ ব্যবহার করতে পারবেন। এর জন্য কোনো ফি বা অনুদান দিতে হবে না।
লেখক, গবেষক, সম্পাদক, প্রকাশক ও সংগ্রাহকেরা তাঁদের নিজস্ব লেখা, সম্পাদিত বই, পত্রিকা, জার্নাল বা গবেষণাপত্রের ডিজিটাল কপি আর্কাইভে সংরক্ষণের জন্য পাঠাতে পারবেন। অন্যের স্বত্বাধীন কোনো প্রকাশনা পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কপিরাইটধারীর অনুমতি বা প্রয়োজনীয় ব্যবহারের অধিকার নিশ্চিত করতে হবে। প্রেরিত উপকরণের সঙ্গে প্রেরকের পরিচিতি এবং কপিরাইট বা ব্যবহারের অনুমতিসংক্রান্ত তথ্য দিতে হবে। আর্কাইভে উপকরণ পাঠানো বা সংরক্ষণের বিনিময়ে চারুলতা কোনো সম্মানী প্রদান বা অর্থ গ্রহণ করবে না।
আর্কাইভে সংরক্ষিত প্রতিটি উপকরণের লেখক, প্রকাশক, সম্পাদক ও মূল উৎসের পরিচিতি যথাসম্ভব উল্লেখ করা হবে। কপিরাইটধারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি, সংশোধনের অনুরোধ কিংবা উপকরণ সরিয়ে নেওয়ার আবেদন পেলে চারুলতা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
চারুলতার বিশ্বাস, জ্ঞান ও পাঠচর্চার প্রসার গুরুত্বপূর্ণ। একই সঙ্গে লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশকের মেধাস্বত্বের প্রতি সম্মান জানানোও জরুরি। সেই দায়িত্ববোধ থেকেই এই আর্কাইভ পরিচালিত হবে।
উপকরণ পাঠানো বা আপত্তি জানানো বা কনটেন্ট সরানোর জন্য একটি যোগাযোগের ইমেইল: charulatasrijan@gmail.com

সৈয়দা নিগার বানু্
বিভিন্ন ই-জার্নাল, পত্র পত্রিকা, ম্যাগাজিনে সৈয়দা নিগার বানু্ চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতি নিয়ে যেসব গবেষণাপত্র, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে, সেসব এখানে পাঠকের জন্য সংরক্ষণ করা হয়েছে।







