
আবিদা রওশন প্রমা চারুলতা সৃজনকেন্দ্রের বই আন্দোলন পর্ষদের একজন সম্মানিত সদস্য।
আবিদা রওশন প্রমা একজন উদ্যোক্তা। ১৯৯৩ সালে বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মেজর ও ফিন্যান্সে মাইনরসহ ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
প্রায় ১৫ বছর ধরে তিনি সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি গানের তরী বাংলাদেশের শিক্ষার্থী ও প্রশিক্ষক, লাল বাউল খেলাঘর আসর, খুলনার সহসভাপতি এবং বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও প্যারালাল সিনে মুভমেন্টের (পিসিএম), খুলনার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখির ক্ষেত্রেও তাঁর আগ্রহ রয়েছে। জীবনী, চিকিৎসা, আইন, দিবসভিত্তিক বিষয় এবং জনদুর্ভোগ নিয়ে তাঁর একাধিক গবেষণাধর্মী লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Social Media Link: https://www.facebook.com/wavy.proma

