
কৃপা বিশ্বাস চারুলতা সৃজনকেন্দ্রের বই আন্দোলন পর্ষদের একজন সম্মানিত সদস্য।
কৃপা বিশ্বাস ১৯৯৩ সালে যশোর জেলার বড় হৈবতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
কলেজজীবন থেকেই তিনি সংগীতচর্চার সঙ্গে যুক্ত। যশোর শহরের সুরধ্বনি সংগঠনে তাঁর সংগীতের হাতেখড়ি। পরবর্তীতে খুলনার গানের তরী বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে সংগীতচর্চা অব্যাহত রেখেছেন।
সংগীতের পাশাপাশি চলচ্চিত্রের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। এ বিষয়ে প্যারালাল সিনে মুভমেন্টের (পিসিএম), খুলনার বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি গানের তরী বাংলাদেশ, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা এবং প্যারালাল সিনে মুভমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন।
Social Media Link: https://www.facebook.com/kripa.biswas.544283

