
দিতিশীল চৈতী চারুলতা সৃজনকেন্দ্রের শিল্পী পর্ষদের একজন সম্মানিত সদস্য।
দিতিশীল চৈতী একজন চিত্রশিল্পী। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে এবং ২০১৯ সালে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটিতে ভাষাশিক্ষা কোর্স সম্পন্ন করেন। চায়না স্কলারশিপ কাউন্সিলের (CSC) বৃত্তি নিয়ে ২০২৩ সালে চীনের সেন্ট্রাল অ্যাকাডেমি অব ফাইন আর্টস (CAFA), বেইজিং থেকে তৈলচিত্র বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Social Media Link: https://www.facebook.com/diti.shil.chaity/

