মণি মাঝি। জন্ম ১৯৮১ সাল।

মণি মাঝি চারুলতা সৃজনকেন্দ্রের শিল্পী পর্ষদের একজন সম্মানিত সদস্য।


মণি মাঝি বাংলাদেশের একজন সমসাময়িক দৃশ্যশিল্পী। খুলনা আর্ট কলেজ থেকে চারুকলায় স্নাতক এবং ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া শান্তিনিকেতনের কলাভবনে ভাস্কর্য বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

তাঁর শিল্পচর্চায় প্রকৃতি, মানুষের অস্তিত্ব, পরিবেশের ভারসাম্যহীনতা এবং ভৌগোলিক বাস্তবতার নানা দিক উঠে আসে। চিত্রকলা, ভাস্কর্য, ইনস্টলেশন, সাউন্ড আর্ট ও ভিডিও আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন তিনি। খুলনাকেন্দ্রিক সমসাময়িক শিল্পচর্চার প্ল্যাটফর্ম ‘শ্বাসমূল আর্টস’-এর প্রতিষ্ঠাতা হিসেবে নতুন প্রজন্মের শিল্পীদের সৃজনশীল চর্চায়ও যুক্ত রয়েছেন।

Social Media Link: https://www.facebook.com/moni.majhi