
সুস্মিত সাইফ আহমেদ চারুলতা সৃজনকেন্দ্রের বই বিপণন পর্ষদের একজন সম্মানীত সদস্য।
সুস্মিত সাইফ আহমেদ খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে রবীন্দ্রসংগীত বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।
লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে তিনি বৃহত্তর খুলনার ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, গুণীব্যক্তিত্ব ও সংস্কৃতি নিয়ে কাজ করছেন। খুলনা ইনস্টিটিউটের নবীন গবেষক হিসেবে ‘খুলনার কথকতা’ সিরিজে তাঁর ৪৭টি গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া রবীন্দ্রসংগীতের আঙ্গিক ও বৈশিষ্ট্য নিয়ে গবেষণামূলক নিবন্ধ রচনা করেছেন। গবেষণামূলক লেখার পাশাপাশি স্মৃতিকথা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, চলচ্চিত্র সমালোচনা ও মৌলিক গান রচনায়ও তাঁর অভিজ্ঞতা রয়েছে।
সংগীতচর্চায় তিনি গুরু রকিবা খান লুবার কাছে রবীন্দ্রসংগীতে তালিম গ্রহণ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত বিষয়ে অধ্যয়নের পাশাপাশি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে পণ্ডিত অসিত দে-র কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন। তিনি গানের তরী বাংলাদেশের সহকারী প্রশিক্ষক এবং ‘সুরসন্ধি’ সংগীত পাঠ্যক্রম প্রণয়ন পর্ষদের অন্যতম সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন।
Social Media Link: https://www.facebook.com/profile.php?id=61586401486756#

