
অর্পিতা কবুলাসী চারুলতা সৃজনকেন্দ্রের আই টি পর্ষদের একজন সম্মানিত সদস্য।
অর্পিতা কবুলাসী ২০০৮ সালে খুলনা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি খুলনা রূপসা কলেজে মানবিক বিভাগে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি ভ্রমণকাহিনী ও কবিতা লেখেন এবং সঙ্গীতে তালিম নিচ্ছেন। স্কুলজীবন থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে গানের তরী বাংলাদেশ, প্যারালেল সিনে মুভমেন্ট (পিসিএম), মিউজিক থেরাপি ইন বাংলাদেশ, লাল বাউল খেলাঘর আসর, খুলনা এবং বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, খুলনা। তিনি চারুলতা সৃজনকেন্দ্রের আইটি পর্ষদের সক্রিয় সদস্য হিসেবে ই-বুক তৈরি, ফটোশপসহ বিভিন্ন ডিজিটাল কাজ শিখছেন ও চর্চা করছেন।
Social Media Link: https://www.facebook.com/profile.php?id=61583648288223

