
দেবার্পন দাস চারুলতা সৃজনকেন্দ্রের আইটি পর্ষদের একজন সম্মানীত সদস্য।
দেবাপর্ণ দাস ২০০৮ সালের ৩০ মার্চ খুলনায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সরকারি রূপসা কলেজের বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি গানের তরী বাংলাদেশের ‘মিউজিক থেরাপি ইন বাংলাদেশ’ কার্যক্রম এবং চারুলতা সৃজনকেন্দ্রের আইটি পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৬ সাল থেকে তিনি গানের তরী বাংলাদেশ ও প্যারালেল সিনে মুভমেন্টের (পিসিএম), খুলনার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভিডিও সম্পাদনা, ওয়েবসাইট তৈরি ও ভিডিওগ্রাফির পাশাপাশি তিনি গানের তরী বাংলাদেশে নিয়মিত তবলা বাজান।
প্রযুক্তি ও সংগীতচর্চার পাশাপাশি ছোটগল্প রচনাতেও তাঁর আগ্রহ রয়েছে। ২০২৭ সালে তাঁর একটি অনুগল্প সংকলন প্রকাশের পরিকল্পনা রয়েছে।
Social Media Link: https://www.facebook.com/profile.php?id=61559100682876

