মোস্তাফিজ কারিগর। জন্ম: ১৯৮৬ সাল

চিত্রশিল্পী মোস্তাফিজ কারিগর চারুলতা সৃজনকেন্দ্রের শিল্প নির্দেশক পর্ষদের একজন সম্মানীত সদস্য।


জন্ম: ১৪ আগস্ট, ১৯৮৬, কুষ্টিয়া, বাংলাদেশ। পেশায় চিত্রশিল্পী। চিত্রকলা বিষয়ে উচ্চতর শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগ থেকে। চিত্রকলা ও সাহিত্যসাধনায় সমান অনুরাগী। কবিতা, ছোটোগল্প ও উপন্যাস মিলে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮। ‘বস্তুবর্গ’ উপন্যাসের জন্য পেয়েছেন ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৬’।
তার একক চিত্রকলা প্রদর্শনী হয়েছে বাংলাদেশে ২টি ও আমেরিকায় ১টি। দেশে ও বিদেশে কিছু দলীয় চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

উল্লেখযোগ্য গ্রন্থ— স্বপ্ন আঁকার জাদু (২০১৬), বস্তুবর্গ (২০১৭), কেরু এন্ড কোং (২০২০), সাদা হাতির ঘের (২০২৬)।