রবীন্দ্রবচন

২০১৪ সাল থেকে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয়ে আসছে রবীন্দ্রবচন, একটি সাপ্তাহিক পাঠচক্র, যেখানে রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিঠিপত্র পাঠ, অনুধ্যান এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনানুষ্ঠানিক রবীন্দ্রচর্চাকে উৎসাহিত করা হয়। বিশেষভাবে কিশোর-তরুণদের পাঠাভ্যাস, মননশীলতা ও আত্মপ্রকাশের দক্ষতা বিকাশে এই আয়োজন ভূমিকা রাখে।
রবীন্দ্রসাহিত্য পাঠ, চিঠি উৎসব, আমার রবীন্দ্রনাথ শীর্ষক সাক্ষাৎকারভিত্তিক আড্ডা এবং রবীন্দ্ররচনাকে কেন্দ্র করে প্রবন্ধ লেখা ও পাঠ এর উল্লেখযোগ্য কার্যক্রম। রবীন্দ্রনাথকে পাঠের আনন্দ ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে নতুনভাবে অনুধাবন করাই রবীন্দ্রবচনের মূল লক্ষ্য।