
অপু গোলদার চারুলতা সৃজনকেন্দ্রের আই টি পর্ষদের একজন সম্মানিত সদস্য।
অপু গোলদার ১৯৯৮ সালে খুলনার ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে খুলনা শহরে পড়াশোনা করেন এবং সরকারি ব্রজলাল কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন।
কলেজজীবন থেকে সংগীতচর্চার সঙ্গে যুক্ত তিনি খুলনা জেলা শিল্পকলা একাডেমির চার বছর মেয়াদি সংগীত কোর্স সম্পন্ন করেছেন। সংগীতের পাশাপাশি চলচ্চিত্রের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। এ বিষয়ে প্যারালাল সিনে মুভমেন্টের (পিসিএম), খুলনার বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে তিনি গানের তরী বাংলাদেশ, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা এবং প্যারালাল সিনে মুভমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর লেখালেখির মূল ক্ষেত্র চলচ্চিত্র সমালোচনা।
Social Media Link: https://www.facebook.com/adept.apu

