স্বেচ্ছাসেবী পর্ষদ

চারুলতা সৃজনকেন্দ্রর প্রকাশনা, বই বিপণন ও বই আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ, আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করা এবং নতুন পাঠক ও শুভানুধ্যায়ীকে চারুলতার কার্যক্রমের সঙ্গে যুক্ত করা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এমন মানুষ, যারা বই ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে আগ্রহী কিন্তু নিয়মিত কোনো পর্ষদের দায়িত্ব পালনে সক্ষম নন, তাঁদের জন্য এই পর্ষদ একটি উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে চারুলতার কর্মপরিসর ও জনসম্পৃক্ততা ক্রমশ বিস্তৃত হবে।

রাখী মন্ডল
গীতা মল্লিক