রকিবা খান লুবা । জন্ম : ১৯৮১

রকিবা খান লুবা চারুলতা সৃজনকেন্দ্রের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


রকিবা খান লুবা একজন প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং দীর্ঘ প্রায় তিন দশক ধরে সক্রিয় সাংস্কৃতিক সংগঠক।

তিনি ২০০৭ সাল থেকে ‘গানের তরী বাংলাদেশ’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রায় ১২ বছর রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। দর্শন বিষয়ে তিনি স্নাতকোত্তর করেছেন। সঙ্গীতচর্চার পাশাপাশি ২০০৮সাল থেকে তিনি খুলনা জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশাগতভাবে যুক্ত আছেন।

২০১৫ সাল থেকে তিনি বিশেষভাবে মনোযোগি হয়েছেন কমিউনিটি বা নন-ক্লিনিক্যাল মিউজিক থেরাপি গবেষণায়। এ পর্যন্ত তিনি অসংখ্য গ্রুপ মিউজিক থেরাপি সেশন, অনলাইন কার্যক্রম এবং ওয়ান-টু-ওয়ান মিউজিক কাউন্সেলিং পরিচালনা করেছেন। বলা যায়, বাংলাদেশে ধারাবাহিকভাবে মিউজিক থেরাপি নিয়ে কাজ করার অগ্রণী ভূমিকায় রয়েছেন তিনি।
নিজস্ব অভিজ্ঞতা ও দীর্ঘ গবেষণার ফলস্বরূপ তিনি মিউজিক থেরাপির কার্যকারিতা ও সম্ভাবনাকে সহজভাবে সাধারণ পাঠকের কাছে তুলে ধরেছেন ‘বাংলাদেশে মিউজিক থেরাপি চর্চা’ গ্রন্হে।

Social Media Link : https://www.facebook.com/raquibakhan.luba