পূণ্য মুদ্রার শূণ্যতা

Original price was: 320.00৳ .Current price is: 270.00৳ .

লেখক: লাকু রাশমন

প্রচ্ছদ: ফাল্গুনী পাখিরা

প্রচ্ছদ বিন্যাস: মোস্তাফিজ কারিগর

পৃষ্ঠা সংখ্যা: ১৪৪

প্রকাশক: চারুলতা সৃজনকেন্দ্র

প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৬

Category:

Description

পুণ্য মুদ্রার শূন্যতা

একটি তর্জনী। বারোটি কমলালেবু। আর একজন তরুণ সাংবাদিকের জীবনের অদ্ভুত যাত্রার আখ্যান।
শাহীন ঢাকার ব্যস্ত শহরে ফিচার সাংবাদিক। প্রতিদিনের চেনা পৃথিবী, মানুষের ভিড়, চাকরি, প্রেম, সাফল্য আর ব্যর্থতার মধ্যে ঘুরতে ঘুরতে একদিন তার চোখে পড়ে এক সৌম্যদর্শন বৃদ্ধা। তিনি কোনো কথা না বলে শুধু একটি তর্জনী তোলেন। ফলবিক্রেতা সাগর বুঝে যায়, তার প্রয়োজন বারোটি রসালো কমলা। বৃদ্ধা কমলা নিয়ে চলে যান, দাম না দিয়েই।
ঘটনাটি শাহীনের মনে প্রশ্ন তোলে। কে এই নারী? কীভাবে একটি তর্জনীতেই বারোটি কমলার কথা বলা যায়? সামান্য ফলবিক্রেতা বিষয়টি বুঝে যায়, অথচ শাহীন কেন পারে না?
শাহীন সেই বৃদ্ধার নাম দেয় ‘কমলা সুন্দরী’। তাকে নিয়ে একটি ফিচার লেখার জন্য শুরু হয় অনুসন্ধান। কিন্তু সেই অনুসন্ধান ধীরে ধীরে তাকে নিয়ে যায় ঢাকা শহর ও তার আশ-পাশে নানা মানুষের কাছে, নানা বিশ্বাসের ভেতরে, নানা দৃশ্যমান ও অদৃশ্য বাস্তবতার মুখোমুখি।
চাকরি, প্রেম, ক্ষমতা, অর্থ, ধর্ম, সাফল্য, পদমর্যাদা, আধ্যাত্মিকতা, জ্ঞান, বিজ্ঞান, বিশ্বাস ও অবিশ্বাসের নানা পথ পেরিয়ে একটি প্রশ্নই তাকে ক্রমাগত তাড়া করে ফেরে, সত্য কী?
উত্তরের সন্ধানে যেতে যেতে শাহীন আবিষ্কার করে, মানুষ যে জগতটুকু দেখে, তার বাইরেও হয়তো বিস্তৃত হয়ে আছে আরও এক মহাবিশ্ব। অজানা বলে যার অস্তিত্ব অস্বীকার করা যায় না। ক্ষুদ্র প্রাণসত্তা নিয়েও বৃহৎ জগতের অংশ হয়ে বেঁচে থাকা যায়।
ততদিনে মুদ্রা, ক্ষমতা, পদ, সাফল্য আর পরিচয়ের চাকচিক্য শাহীনের কাছে অন্য এক অর্থ ধারণ করেছে। সে জেনে গেছে— মুদ্রা যতই পুণ্যবান হোক, সত্যের কাছে তার মূল্য শূন্য।
পুণ্য মুদ্রার শূন্যতা তাই শুধু একজন শাহীনের গল্প নয়। এটি সত্য, বিশ্বাস, শূন্যতা এবং মানুষের জানা-অজানা, আলো-অন্ধকার জগতের ভেতর দিয়ে একটি মানুষের মোহমুক্ত হয়ে ওঠার গল্প।
শেষ পর্যন্ত শাহীন কোথায় পৌঁছায়, তার উত্তর হয়তো বইয়ের শেষ পাতায় নেই। হয়তো সেই উত্তর পাঠকের নিজের ভেতরেই কোথাও অপেক্ষা করে আছে।
লাকু রাশমনের প্রথম উপন্যাস ‘পুণ্য মুদ্রার শূন্যতা’ আবর্তিত হয়েছে ঢাকা শহরকে কেন্দ্র করে, যে শহরকে সে ফেলে এসেছে দূরাগত সময়ে। সেই ফেলে আসা শহরই এই উপন্যাসে ফিরে এসেছে এক তরুণের চোখে, নতুন এক প্রশ্ন ও নতুন এক অনুসন্ধানের ভেতর দিয়ে।

Additional information

Dimensions 8.5 × 5.5 × 3 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “পূণ্য মুদ্রার শূণ্যতা”

Your email address will not be published. Required fields are marked *