বয়স, শ্রেণি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, পেশা ও ভৌগোলিক পরিচয়ের বৈচিত্র্য এই পর্ষদের অন্যতম শক্তি।
চারুলতা কার্যকরী পর্ষদ
চারুলতার কাজকে বাস্তবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পেশা, প্রজন্ম ও অভিজ্ঞতার মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে কার্যকরী পর্ষদ। শিক্ষক, চাকরিজীবী, শিক্ষার্থী, কবি, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, আইটি পেশাজীবী, ইলাস্ট্রেটর, গৃহিণীসহ সমাজের নানা পরিসরের মানুষ এখানে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত আছেন।
বয়স, শ্রেণি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, পেশা ও ভৌগোলিক পরিচয়ের বৈচিত্র্য এই পর্ষদের অন্যতম শক্তি। গ্রাম ও শহর, দেশ ও বিদেশ, এমনকি ভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই সম্মিলিত উদ্যোগ চারুলতার কাজকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তুলছে।
কার্যকরী পর্ষদের প্রতিটি শাখা চারুলতার নির্দিষ্ট একটি কর্মক্ষেত্রের দায়িত্ব বহন করে। কেউ বইয়ের বিষয় ও মান নিশ্চিত করেন, কেউ পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার পথ তৈরি করেন, কেউ ডিজিটাল পরিসর পরিচালনা করেন, কেউ বইয়ের নান্দনিক রূপ নির্মাণ করেন, আবার কেউ পাঠক তৈরি ও বই আন্দোলনের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করেন। অর্থাৎ বইয়ের ভাবনা থেকে প্রকাশ, প্রকাশ থেকে পাঠকের হাতে পৌঁছানো এবং পাঠ থেকে নতুন পাঠক তৈরির পুরো যাত্রাটিই সম্মিলিতভাবে এগিয়ে নেওয়া হয়।
সম্পাদনা পর্ষদ
চারুলতা থেকে প্রকাশিতব্য বইয়ের বিষয় ও ধরন নির্ধারণ, পাণ্ডুলিপি মূল্যায়ন ও নির্বাচন, সম্পাদনা এবং প্রকাশের উপযোগী করে তোলার কাজ।

সেবক বিশ্বাস
কবি ও শিক্ষক

অনুপ চণ্ডাল
কবি ও শিক্ষক

সৈয়দা নিগার বানু
চলচ্চিত্র নির্মাতা ও লেখক

রকিবা খান লুবা
সঙ্গীত শিল্পী ও সংগঠক
বই বিপণন পর্ষদ
বইকে যথাযথ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন ও কার্যকর বিপণন কৌশল পরিকল্পনা, উদ্ভাবন ও বাস্তবায়ন; বইয়ের পরিচিতি ও পাঠকসম্পর্ক বিস্তৃত করা।
বই প্রকাশনা ও প্রেস সংক্রান্ত পর্ষদ
প্রকাশের জন্য নির্বাচিত বইয়ের প্রকাশনা-প্রস্তুতি, প্রেস নির্বাচন ও প্রেসের সঙ্গে যোগাযোগ, মুদ্রণ, কাগজ, বাঁধাই, প্রুফ ও অন্যান্য কারিগরি বিষয় তদারক করা। নির্ধারিত মান ও বাজেট অনুযায়ী বইয়ের মুদ্রণকাজ সম্পন্ন করা এবং প্রেস-সংক্রান্ত ব্যয় ও কাজের হিসাব সংরক্ষণ করা।

সৈয়দা নিগার বানু
চিত্রশিল্পী, লেখক ও কবি

মোস্তাফিজ কারিগর
চিত্রশিল্পী, লেখক ও কবি

মাসুদুন্নবী
খুলনা

আবিদা রওশন প্রমা
প্রশিক্ষক ও সংগঠক
আইটি পর্ষদ
চারুলতার ওয়েবসাইট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ই-বুক তৈরি ও ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা এবং প্রকাশনার ডিজিটাল পরিসরকে সচল ও আধুনিক রাখা।
শিল্প নির্দেশক পর্ষদ
একটি বইয়ের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে তার সামগ্রিক দৃশ্যমান পরিচয়, নকশা, বিন্যাস ও নান্দনিক রূপ নির্ধারণ এবং প্রকাশনা-সৌন্দর্য নিশ্চিত করা।

মোস্তাফিজ কারিগর
চিত্রশিল্পী, লেখক ও কবি

সৈয়দা নিগার বানু
চিত্রশিল্পী, লেখক ও কবি
বই আন্দোলন পর্ষদ
পাঠক তৈরি, পাঠাভ্যাস বিস্তার এবং বইকে ঘিরে সামাজিক ও সাংস্কৃতিক পরিসর গড়ে তোলার জন্য পাঠ আসর, সাহিত্য আড্ডা, নীরব পাঠ, সৃজনশীল লেখার কর্মশালা, শিশু-কিশোর কার্যক্রমসহ বই আন্দোলনের যাবতীয় কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।

আবিদা রওশন প্রমা
প্রশিক্ষক ও সংগঠক

অংকিতা বিশ্বাস
শিক্ষার্থী

রকিবা খান লুবা
সঙ্গীত শিল্পী ও সংগঠক

সৈয়দা নিগার বানু
চলচ্চিত্র নির্মাতা ও লেখক
চিত্রশিল্পী পর্ষদ
বইয়ের বিষয় ও নান্দনিক ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচ্ছদ, পেজ মেকআপ ও অন্যান্য প্রয়োজনীয় চিত্রকর্ম ও ইলাস্ট্রেশন তৈরি করা।

দিতিশীল চৈতী
চট্টগ্রাম

শ্রাবন্তী রায়
খুলনা








