চারুলতা প্রকাশনী কেবল বই প্রকাশের একটি উদ্যোগ নয়; এটি বইকে ঘিরে দীর্ঘদিনের সাংস্কৃতিক পথচলার একটি স্বাভাবিক পরিণতি।সঙ্গীত, চলচ্চিত্র ও গণসংগঠনের সঙ্গে আমাদের প্রায় দুই দশকেরও বেশি সময়ের কাজের মধ্য দিয়ে একটি নিজস্ব জনপথ তৈরি হয়েছে। সেই পথের সঙ্গে বই পড়া, বই প্রকাশ এবং পাঠক তৈরির কাজকে যুক্ত করার প্রয়োজন থেকেই চারুলতা প্রকাশনীর জন্ম।

এই প্রয়োজন আরও স্পষ্ট হয়ে ওঠে নিজেদের বই প্রকাশের অভিজ্ঞতায়। প্রচলিত প্রকাশনা ব্যবস্থায় অনেক সময় লেখকের সৃষ্টির যথাযথ মর্যাদা, বিক্রয়ের স্বচ্ছ হিসাব কিংবা রয়্যালটির নিশ্চয়তা থাকে না। নতুন লেখক অথবা প্রচলিত বাজারের বাইরে থাকা বিষয়ের বই প্রকাশের সুযোগও সীমিত। আমরা বিশ্বাস করি, একজন লেখকের বই প্রকাশের সঙ্গে তার প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং সম্মানও সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে মিউজিক থেরাপি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ও মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে রচিত ‘বাংলাদেশে মিউজিক থেরাপির চর্চা’ গ্রন্থটি নিজেদের উদ্যোগে প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা চারুলতার এই ভাবনাকে আরও দৃঢ় করে।

চারুলতা থেকে সাহিত্য, গবেষণা ও সৃজনশীল চিন্তার বিভিন্ন বিষয়ের বই প্রকাশিত হবে। হার্ড কপির পাশাপাশি ই-বুককেও আমরা সমান গুরুত্ব দিই। নতুন লেখক, গবেষণাধর্মী কাজ এবং প্রচলিত বাজারের বাইরে থাকা গুরুত্বপূর্ণ বিষয়কে প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি আমাদের আরেকটি বড় লক্ষ্য পাঠক তৈরি করা।

এই কারণেই চারুলতার কাজ দুটি ধারায় এগিয়ে চলবে: সৃজন এবং অন্বেষণ। সৃজনের পরিসরে থাকবে বই প্রকাশ ও বিপণন; আর অন্বেষণের পরিসরে থাকবে বই আন্দোলন, পাঠচর্চা এবং নতুন পাঠকের সন্ধান ও সৃষ্টি।

আমরা বিশ্বাস করি, একটি বই কেবল মুদ্রিত কিছু পৃষ্ঠা নয়; এটি একজন মানুষের চিন্তা, অনুভব, গবেষণা ও সৃজনশীলতার দীর্ঘ যাত্রার প্রকাশ। একটি ভালো বই শুধু প্রকাশিত হওয়ার জন্য জন্মায় না; পড়া, আলোচনা, সংরক্ষণ এবং নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্যও জন্মায়। তাই বই প্রকাশের পাশাপাশি পাঠ আসর, সাহিত্য আড্ডা, রবীন্দ্রবচন আসর, প্রকৃতির মাঝে নীরব পাঠ, সৃজনশীল লেখার কর্মশালা, পাঠাগার গঠনসহ নানা উদ্যোগের মাধ্যমে আমরা একটি মননশীল পাঠকসমাজ গড়ে তুলতে চাই। শিশু ও কিশোরদের আমরা এই উদ্যোগের বিশেষ অগ্রাধিকার হিসেবে দেখি।

আমাদের পথচলার মূল কথা তাই খুব সরল:

চারুলতার এই পথচলা কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। গত দুই দশকের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, অনলাইন প্ল্যাটফর্ম, লেখক, শিল্পী, পাঠক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়েই এই যাত্রা। আমরা বিশ্বাস করি, পাঠক তৈরি কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়; এটি সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টার ফল।

ঢাকার বাইরে থেকে বই প্রকাশ ও বিপণনের ক্ষেত্রে একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করাও আমাদের স্বপ্ন। ছোট শহর হওয়ার কারণে বইকে ঘিরে যে সুযোগ ও পরিসর থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই, চারুলতা সেই বঞ্চনার খানিকটা নিরাময় করতে চায়। আমাদের শহরে বিনোদন, খাবার ও নানা নাগরিক আয়োজনের জায়গা আছে; কিন্তু বইকে নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই, বলা ভালো কিছুই নেই। বইকে ঘিরে একটি প্রাণবন্ত পরিসরের প্রয়োজনও মেটানোর ক্ষদ্র প্রচেষ্টা চারুলতা গ্রহণ করতে চায়।

ভবিষ্যতের চারুলতা তাই শুধু একটি প্রকাশনী হয়ে থাকতে চায় না। আমরা এমন একটি বইকেন্দ্রিক পরিসর গড়ে তুলতে চাই, যেখানে বই পাওয়া যাবে, পড়া যাবে, বই নিয়ে কথা বলা যাবে এবং নতুন পাঠকের জন্ম হবে। আমাদের সংগ্রহে ইতোমধ্যে দুই হাজারের বেশি বই রয়েছে; ভবিষ্যতে এই সংগ্রহ আরও সমৃদ্ধ হবে। একদিন এই পরিসর একটি বই হাব, পাঠকেন্দ্র কিংবা লাইব্রেরির রূপ নিতে পারে।

চারুলতা পরিচালনা পর্ষদ একটি ছোট, উদ্যমী ও স্বেচ্ছাসেবী দল। বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষের সমন্বয়ে গঠিত এই পর্ষদে যেমন দীর্ঘদিনের সাংস্কৃতিক অভিজ্ঞতা রয়েছে, তেমনি রয়েছে নবীনদের শেখার ও নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার সুযোগ। এই পাঁচজনের অধিকাংশই গত ১০–১২ বছর ধরে অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাশাপাশি কাজ করে আসছেন। দীর্ঘদিনের এই সহযাত্রা তাঁদের পারস্পরিক বোঝাপড়াকে করেছে স্বচ্ছ ও কার্যকর।

পেশাজীবী থেকে শিক্ষার্থী, অভিজ্ঞ থেকে নবীন, বিভিন্ন প্রজন্মের মানুষকে নিয়ে গঠিত এই পর্ষদ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের সুবিধার্থে ইচ্ছাকৃতভাবেই ছোট রাখা হয়েছে। এর প্রত্যেক সদস্যই অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবী হিসেবে চারুলতার কাজের সঙ্গে যুক্ত।

আবিদা রওশন প্রমা
বই আন্দোলন কার্যক্রম

সুস্মিত সাইফ আহমেদ
বই প্রকাশ ও বিপণন কার্যক্রম

দেবার্পন দাস
আইটি কার্যক্রম

অর্পিতা কবুলাসি
যোগাযোগ কার্যক্রম

বয়স, শ্রেণি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, পেশা ও ভৌগোলিক পরিচয়ের বৈচিত্র্য এই পর্ষদের অন্যতম শক্তি।

চারুলতা কার্যকরী পর্ষদ
চারুলতার কাজকে বাস্তবে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পেশা, প্রজন্ম ও অভিজ্ঞতার মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে কার্যকরী পর্ষদ। শিক্ষক, চাকরিজীবী, শিক্ষার্থী, কবি, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, আইটি পেশাজীবী, ইলাস্ট্রেটর, গৃহিণীসহ সমাজের নানা পরিসরের মানুষ এখানে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত আছেন।

বয়স, শ্রেণি, লিঙ্গ, বর্ণ, ধর্ম, পেশা ও ভৌগোলিক পরিচয়ের বৈচিত্র্য এই পর্ষদের অন্যতম শক্তি। গ্রাম ও শহর, দেশ ও বিদেশ, এমনকি ভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই সম্মিলিত উদ্যোগ চারুলতার কাজকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তুলছে।

কার্যকরী পর্ষদের প্রতিটি শাখা চারুলতার নির্দিষ্ট একটি কর্মক্ষেত্রের দায়িত্ব বহন করে। কেউ বইয়ের বিষয় ও মান নিশ্চিত করেন, কেউ পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার পথ তৈরি করেন, কেউ ডিজিটাল পরিসর পরিচালনা করেন, কেউ বইয়ের নান্দনিক রূপ নির্মাণ করেন, আবার কেউ পাঠক তৈরি ও বই আন্দোলনের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করেন। অর্থাৎ বইয়ের ভাবনা থেকে প্রকাশ, প্রকাশ থেকে পাঠকের হাতে পৌঁছানো এবং পাঠ থেকে নতুন পাঠক তৈরির পুরো যাত্রাটিই সম্মিলিতভাবে এগিয়ে নেওয়া হয়।

সম্পাদনা পর্ষদ

চারুলতা থেকে প্রকাশিতব্য বইয়ের বিষয় ও ধরন নির্ধারণ, পাণ্ডুলিপি মূল্যায়ন ও নির্বাচন, সম্পাদনা এবং প্রকাশের উপযোগী করে তোলার কাজ।

সেবক বিশ্বাস
কবি ও শিক্ষক

অনুপ চণ্ডাল
কবি ও শিক্ষক

সৈয়দা নিগার বানু
চলচ্চিত্র নির্মাতা ও লেখক

রকিবা খান লুবা
সঙ্গীত শিল্পী ও সংগঠক

বই বিপণন পর্ষদ

বই প্রকাশনা ও প্রেস সংক্রান্ত পর্ষদ

আইটি পর্ষদ

শিল্প নির্দেশক পর্ষদ

বই আন্দোলন পর্ষদ

চিত্রশিল্পী পর্ষদ

সহযোগী সংগঠন ও প্ল্যাটফর্মসমূহ

চারুলতার বই প্রকাশ ও বই আন্দোলনের পথচলা একক কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন, গবেষণাকেন্দ্র ও সৃজনশীল প্ল্যাটফর্ম আমাদের এই যাত্রার সহযোগী। তাঁদের অভিজ্ঞতা, কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সংযোগ চারুলতার কাজকে আরও বিস্তৃত করে।

গানের তরী বাংলাদেশ
সঙ্গীত ও মিউজিক থেরাপি বিষয়ক গবেষণা, চর্চা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত একটি সাংস্কৃতিক সংগঠন।

প্যারালেল সিনে মুভমেন্ট (পিসিএম)
খুলনাভিত্তিক চলচ্চিত্র, গণসিনেমা গবেষণা ও ভিডিও নির্মাণের একটি স্বাধীন গবেষণা ও চলচ্চিত্র উদ্যোগ।

খুলনা ইনস্টিটিউট
খুলনা জনপদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুসন্ধান ও অনুধ্যানের একটি উদ্যোগ।

লাল বাউল খেলাঘর আসর, খুলনা
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের খুলনা শাখা, যা শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে।

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা,খুলনা
সাধারণ মানুষের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের চর্চা ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে।

কে কে খুলনা
খুলনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মানুষকে পরিচিত করে তোলার একটি ইউটিউব ভ্লগ প্ল্যাটফর্ম।

প্রাণ গ্রাম
যশোরের গোবিন্দপুরে অবস্থিত একটি শিল্পাশ্রম উদ্যোগ, যেখানে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে কেন্দ্র করে কাজ করা হয়।

পাঠক ব্যাংক