চারুলতা পরিচালনা পর্ষদ একটি ছোট, উদ্যমী ও স্বেচ্ছাসেবী দল। বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষের সমন্বয়ে গঠিত এই পর্ষদে যেমন দীর্ঘদিনের সাংস্কৃতিক অভিজ্ঞতা রয়েছে, তেমনি রয়েছে নবীনদের শেখার ও নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার সুযোগ। এই কয়েকজনের অধিকাংশই গত ১০–১২ বছর ধরে অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাশাপাশি কাজ করে আসছেন। দীর্ঘদিনের এই সহযাত্রা তাঁদের পারস্পরিক বোঝাপড়াকে করেছে স্বচ্ছ ও কার্যকর।

পেশাজীবী থেকে শিক্ষার্থী, অভিজ্ঞ থেকে নবীন, বিভিন্ন প্রজন্মের মানুষকে নিয়ে গঠিত এই পর্ষদ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের সুবিধার্থে ইচ্ছাকৃতভাবেই ছোট রাখা হয়েছে। এর প্রত্যেক সদস্যই অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবী হিসেবে চারুলতার কাজের সঙ্গে যুক্ত।